নিখোঁজের চার দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ গতকাল শনিবার সকালে হাসনাবাদ কবরস্থান এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
আনোয়ার হোসেনের পৈতৃক বাড়ি নোয়াখালী হলেও তিনি দীর্ঘদিন ধরে সপরিবারে ঢাকার নবাবপুর রোডে বসবাস করছিলেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আবদুস সালাম জানান, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর লাশ পানিতে ফেলে দেওয়া হয়েছে।
ভাই খুরশিদ আলম জানান, গত বুধবার দুপুরে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নামাজ পড়তে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন।