নিখোঁজের চার দিন পর শ্রমিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের চার দিন পর এক নির্মাণশ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার একটি ডোবায় তাঁর লাশ পাওয়া যায়।নিহত আলমগীর হোসেন (২২) শহরের হাজীগঞ্জের এম সার্কেস এলাকার আলী নূরের ছেলে। তিনি রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান নিট কনসার্নের নির্মাণশ্রমিক ছিলেন।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন সাংবাদিকদের বলেন, শুক্রবার রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বের হন আলমগীর। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল দুপুরে গোদনাইলের একটি ডোবায় আলমগীরের লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।