নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে নিখোঁজ হওয়ার তিন দিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ থানার পুলিশ নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের বাগানবাড়ী এলাকা থেকে মোহাম্মদ রহিমের লাশ উদ্ধার করে।হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রহিমের বন্ধু এনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত রহিমের বাবা মোহাম্মদ রশিদ মিয়ার অভিযোগ, তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।রূপগঞ্জ থানার ভুলতা ফাঁড়ি পুলিশের ইনচার্জ আওলাদ হোসেন জানান, গত রোববার মোহাম্মদ রহিম, তাঁর বন্ধু এনুসহ অন্যরা রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় অবস্থিত কেবিএন ইটভাটার পুকুরে মাছ ধরতে যান। তাঁদের পেশা ও নেশা মাছ ধরা। তাঁরা প্রায়ই সেখানে মাছ ধরতে যেতেন। মাছ ধরা শেষে ওই দিন বিকেলে এনুসহ অন্যরা চলে আসেন। রহিম সেখানেই থেকে যান। এর পর থেকে রহিম নিখোঁজ থাকেন বলে তাঁর পরিবারের লোকজন জানান। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। গতকাল সকালে গোলাকান্দাইল এলাকায় কেবিএন ইটভাটায় রহিমের লাশ ভেসে উঠলে আশপাশের লোকজন এনুকে খবর দেয়।