নিখোঁজের তিন দিন পর শ্রমিকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজ হওয়ার তিন দিন পর নারায়ণগঞ্জ সদরের সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকার একটি পুকুর থেকে গতকাল শনিবার বিকেলে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।ওই শ্রমিকের নাম সুজন মিয়া (১৮)। তাঁর বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার আতকাপাড়া গ্রামে। থাকতেন সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি এলাকায় ভাড়া বাড়িতে। তিনি কাঁচপুর ব্রিজের নিচে ইট-পাথর ও বালু বহনের কাজ করতেন।সুজনের বোন রীতা প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তিন যুবক তাঁর ভাই সুজনকে বাসা থেকে ডেকে নিয়ে যান। এর পর থেকে সুজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।গতকাল সকালে পুকুরে সুজনের লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।