নিখোঁজের দুই দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের মুরাদপুর গ্রামের আম ব্যবসায়ী জাহিদুল ইসলাম (৩৬) খুন হয়েছেন। দুই দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার পর গতকাল বৃহস্পতিবার গ্রামের একটি খেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত জাহিদুলের ভাই থানায় হত্যা মামলা দায়ের করেছেন।গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে গতকাল সকালে গ্রামের একটি আখখেত থেকে আম ব্যবসায়ী জাহিদুলের লাশ উদ্ধার করা হয়। তিনি গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে।