নিখোঁজের দুদিন পর পুকুরে লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে নিখোঁজের দুই দিন পর আমির উল্লাহ (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং গ্রামে। গতকাল শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। গত বুধবার পরিবারের সঙ্গে অভিমান করে আমির উল্লাহ ঘর ছাড়েন। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রিপন কুমার দাস বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।