নিখোঁজের নয় দিন পর যুবকের মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের নয় দিন পর গতকাল শুক্রবার কুষ্টিয়ার খোকসা উপজেলার চরবিহারিয়া বিল থেকে শরিফুল ইসলাম নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শরিফুলের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার পালেরডাঙ্গী গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় ব্যক্তিরা গতকাল দুপুরে চরবিহারিয়া বিলে মাটির নিচে আধপোতা অবস্থায় শরিফুলের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে খোকসা থানায় নেয়। স্বজনেরা থানায় গিয়ে তাঁর লাশ শনাক্ত করেন। শরিফুলের ভাই আবদুল কাদের গণমাধ্যমকর্মীদের জানান, শরিফুল ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।