নিখোঁজের পাঁচ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হরিহরদী বাজারের পান ব্যবসায়ী হান্নান মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। পাঁচ দিন ধরে নিখোঁজ থাকার পর গতকাল রোববার সন্ধ্যায় তাঁর অর্ধগলিত লাশ কুমারচর এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার করা হয়। হান্নান মিয়ার বাবা আবদুল সালাম জানান, তাঁর ছেলে গত বুধবার সন্ধ্যায় স্থানীয় পঞ্চমী ঘাট বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বলেন, ময়নাতদন্তের জন্য হান্নানের মরদেহ সোমবার নরসিংদী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তিনি বলেন, দুর্বৃত্তরা হান্নানকে শ্বাসরোধে হত্যার পর নদীতে ফেলে রেখে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।