নিখোঁজের সাড়ে পাঁচ মাস পর বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশউদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী থেকে নিখোঁজের সাড়ে পাঁচ মাস পরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরিফুল ইসলাম ওরফে পাভেলের (২২) লাশ মিলল নরসিংদীতে।

গতকাল বুধবার বিকেলে নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের উত্তর মির্জাগঞ্জ এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্বজনেরা জানান, গত বছরের ২৬ ডিসেম্বর রাজধানীর কাঁটাবন এলাকা থেকে নিখোঁজ হয়েছিলেন আরিফুল। তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) বিবিএর ছাত্র ছিলেন।

নিহত আরিফুলের মামা দিদারুল ইসলাম প্রথম আলোকে বলেন, নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের সৈয়দনগর গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে আরিফুল। সে ঢাকার কাঁটাবন এলাকার কনকর্ড এম্পোরিয়ামে একটি ভাড়া বাসায় থেকে ইউআইইউতে বিবিএ পড়ত। দিদারুলের অভিযোগ, প্রতারণার ফাঁদে ফেলে হত্যা করা হয় আরিফুলকে।