নিখোঁজের সাত দিনেও সন্ধান মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা গ্রাম থেকে নিখোঁজ কালু মণ্ডলের (৫৫) সন্ধান সাত দিনেও মেলেনি।
কালু মণ্ডল নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানার নিরাপত্তাপ্রহরীর কাজ করতেন। কালু মণ্ডলের বড় ছেলে মিলন হোসেন অভিযোগ করেন, ২৪ নভেম্বর রাতে তাঁর বাবাসহ চার-পাঁচজন বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসেছিলেন। সাড়ে ১১টার দিকে পোশাক পরা ও রাইফেল হাতে ১০-১২ জন নিজেদের স্থানীয় মাঝিহাট ও হালশা পুলিশ ক্যাম্পের সদস্য পরিচয় দিয়ে তাঁর বাবাকে ধরে নিয়ে যায়।