নিখোঁজের ১৪ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নিখোঁজের ১৪ দিন পর গতকাল মঙ্গলবার মিনা বেগম (২০) নামের এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মিনা শহরের মাসদাইর কবরস্থান এলাকার আবুল হোসেনের স্ত্রী। এই ঘটনায় পুলিশ আবুল হোসেন (৪২) এবং তাঁর প্রথম ঘরের সন্তান শুভকে (১৮) আটক করেছে।
মিনার ফুফু আসমা বেগম অভিযোগ করেন, তিন বছর আগে আবুল হোসেন মিনাকে ফুসলিয়ে বিয়ে করেন। কয়েক দিন ধরে মিনা নিখোঁজ ছিলেন। গতকাল বেলা দুইটায় ঘরের পাশের একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।