নিখোঁজের ১৬ বছর পর ফিরে এসেছেন এক জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার সোনারচর ইউনিয়নের নিদ্রারচর গ্রামের জেলে বাবুল মোল্লা (৪৫) ১৬ বছর নিখোঁজ থাকার পর গত সোমবার নিজ বাড়িতে ফিরেছেন। তবে তিনি বর্তমানে মানসিকভাবে ভারসাম্যহীন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ১৫ সেপ্টেম্বর সাগরে মাছ ধরার সময় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নিখোঁজ হন বাবুল মোল্লা। এর পর থেকে তাঁর কোনো সন্ধান মেলেনি। গত শনিবার কে বা কারা তাঁকে অচেতন অবস্থায় পাথরঘাটা উপজেলার সাপলেজা গ্রামে পৌঁছে দিয়ে যায়। ওই গ্রামের বাসিন্দা বাবুলের মামা লেহাজ গাজী তাঁকে দেখে চিনতে পেরে নিদ্রারচরের বাড়িতে নিয়ে আসেন।বাবুলের মা মালেকা বেগম (৬৫) জানান, বাবুল বর্তমানে মানসিকভাবে ভারসাম্যহীন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বলেন, নিখোঁজ হওয়ার তিন বছর পর বাবুলের স্ত্রীকে তাঁর (বাবুল) বড় ভাই আইয়ুব মোল্লা বিয়ে করেন। তাঁর দুই সন্তানও আইয়ুব মোল্লার আশ্রয়ে রয়েছে।