নিখোঁজের ২১ দিন পর শিশুর খণ্ডিত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে নিখোঁজ হওয়ার ২১ দিন পর এক শিশুর খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যার পর শরীয়তপুর সদর উপজেলার গুড়িপাড়া গ্রামের একটি বাগান থেকে শামীম নামের ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শামীমের (১০) বাড়ি একই উপজেলার চরসুন্দিসার গ্রামে। সে উপজেলার রাজগঞ্জ আলিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, চরসুন্দিসার গ্রামের পাশের গ্রাম গুড়িপাড়ার এক ব্যক্তি গত শুক্রবার সন্ধ্যার দিকে শামীমের খণ্ডিত মাথা পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে শামীমের মা জ্যোৎ স্না বেগম ওই মাথা তাঁর ছেলের বলে শনাক্ত করেন।