নিজ অস্ত্রের গুলিতে আহত পুলিশ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে নিজের অস্ত্রের গুলিতে আজ বৃহস্পতিবার আহত হয়েছেন পুলিশের নায়েক তরিকুল ইসলাম। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তরিকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা রাজারবাগ পুলিশ লাইনের কনস্টেবল সাদ্দাম আরিফ বলেন, আজ সন্ধ্যা ছয়টার দিকে যাত্রাবাড়ী থেকে ডিউটি শেষে রাজারবাগে ফেরেন তরিকুল। এরপর অস্ত্রাগারে তাঁর শটগানটি জমা দেওয়ার সময় একটি গুলি বের হয়ে তাঁর পায়ের ওপরের অংশে বিদ্ধ হয়। রাত সাড়ে আটটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।