নিজ অস্ত্রের গুলিতে কনস্টেবল আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর থানার অভ্যন্তরে গতকাল মঙ্গলবার নিজ অস্ত্রের গুলিতে আবদুল আহাদ (৫০) নামের এক কনস্টেবল আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় থানার ডিউটি অফিসারের কক্ষে এ ঘটনা ঘটে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বলেন, সোমবার উপজেলা পরিষদ নির্বাচনে আবদুল আহাদ সোনারগাঁ উপজেলায় দায়িত্ব পালন করেন। সেখানে ভোট গণনার সময় একটি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা হলে পুলিশ গুলি ছুড়ে তা প্রতিহত করে। আহাদ সেখানে দায়িত্বরত ছিলেন। কিন্তু থানায় ফিরে তিনি তাঁর শটগানের গুলি ভুলবশত আনলোড না করেই অস্ত্রাগারে রেখে দেন। গতকাল সকালে কর্মস্থলে যাওয়ার আগে তিনি তাঁর অস্ত্র পরিষ্কার করছিলেন। একপর্যায়ে ট্রিগারে চাপ লাগলে আগের দিন চেম্বারে থাকা গুলি ফায়ার হয়ে তাঁর বাঁ হাতে বিদ্ধ হয়। এ সময় তাঁকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।