নিজ উদ্যোগে পোস্টার-ব্যানার সরাতে মাইকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভা নির্বাচনে আগ্রহী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাঁটানো পোস্টার ও ব্যানার নিজ উদ্যোগে সরিয়ে নিতে মাইকিং করা হয়েছে।রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাত দিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে পৌর শহরে মাইকিং করা হয়। পোস্টার, ব্যানার সরানো না হলে ওই সব প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে বলে মাইকে প্রচার করা হয়।আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এ এম রফিকুন্নবী বলেন, পৌর নির্বাচনের আগেই অনেক প্রার্থী দোয়া চেয়ে ও শুভেচ্ছা জানিয়ে পৌর শহরে পোস্টার ও ব্যানার টানিয়েছেন। শিগগিরই সেগুলো সরিয়ে নিতে হবে।