নিজ ঘরে এক ব্যক্তিকে হত্যা
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের চারিগাতিপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে মো. ইসমাইল হোসেন (৬০) নামের ওই ব্যক্তিকে হত্যা করে বলে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে।সূত্র জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে ইসমাইল হোসেনের ঘরে দুর্বৃত্তরা ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। পরে স্থানীয় লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় ইসমাইল হোসেনকে বাঁচাতে তাঁর স্ত্রী জমিলা খাতুন (৫০) এগিয়ে এলে তিনিও আহত হন। তাঁদের চিৎকারে পাশের বাড়ি থেকে এগিয়ে আসেন আরব আলী (৫০)। দুর্বৃত্তদের সঙ্গে ধস্তাধস্তিতে তিনিও গুরুতর আহত আহত হন।আরব আলীকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং জমিলা খাতুনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ আলামত হিসেবে একটি ছোরা জব্দ করেছে।