নিজ নিজ মাতৃভাষায় দক্ষ শিক্ষক তৈরি করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের সদিচ্ছাকে কাজে লাগাতে স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় ও ব্যবহারিক উদ্যোগ গ্রহণ করা জরুরি। এ জন্য নিজ নিজ মাতৃভাষায় দক্ষ শিক্ষক তৈরি করতে হবে। না হলে সরকারের এ উদ্যোগও ভেস্তে যেতে পারে।
‘পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিসত্তার শিশুদের মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষার বর্তমান চিত্র’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। গত ২৬ ফেব্রুয়ারি বিকেলে খাগড়াছড়ি শহরের একটি রেস্তোরাঁর মিলনায়তনে গণসাক্ষরতা অভিযান ও জাবারাং কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন গবেষক ও প্রাবন্ধিক মথুরা বিকাশ ত্রিপুরা। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমীন ও জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা।
স্বাগত বক্তব্য দেন গণসাক্ষরতা অভিযানের কর্মকর্তা গিয়াসউদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক সৌরভ সিকদার। সেমিনারে প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত লেখক প্রভাংশু ত্রিপুরা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিন্টু কুমার চাকমা।