নিজ বাসায় এসবির পরিদর্শক সস্ত্রীক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমানের মৃতদেহ তাঁদের নিজ বাসা থেকে উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার রাজধানীর চামেলীবাগ এলাকার নিজ বাসার বাথরুম থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মাহফুজুর রহমান এসবির রাজনৈতিক শাখায় কাজ করতেন। ওই বাসায় মাহফুজুর রহমান তাঁর স্ত্রী, ছেলে-মেয়ে ও গৃহকর্মীসহ থাকতেন। ‘ও’ লেভেলে পড়া মেয়ে ঐশী ও গৃহকর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলেটি পুলিশের হেফাজতে আছে। 

পুলিশের মতিঝিল অঞ্চলের অতিরিক্ত সহকারী কমিশনার মেহেদী হাসান প্রথম আলো ডটকমকে বলেন, মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রীকে খুন করে চামেলীবাগের নিজ বাসার বাথরুমে ফেলে রাখা হয়েছে। তাঁদের শরীরে অনেক জখমের চিহ্ন রয়েছে।