নিজ বাড়িতে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাড়িয়ালা গ্রামে সালাহউদ্দিন মুন্সী (৩০) নামের এক ব্যক্তি নিজ বাড়ির শয়নকক্ষে খুন হয়েছেন। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে ঘুমন্ত অবস্থায় তাঁকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। তাঁর শরীরে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে। ঘটনার দিন ভোরে তিনি দুবাই থেকে বাড়িতে এসেছিলেন। দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল দুপুরে বলেন, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।