নিজ ভাষায় লেখাপড়ার সুযোগ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল সোমবার সারা দেশে বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয়েছে। এসব কর্মসূচিতে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমির অধিকার, শিক্ষা ও সংস্কৃতি চর্চা এবং রক্ষা ও নিজেদের ভাষায় লেখাপড়া করার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:চাঁপাইনবাবগঞ্জ: সকালে শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে ২০ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। পরে শহীদ সাটু হলে আলোচনা সভায় বক্তব্য দেন আদিবাসী নেতা শ্যাম টুডু, কর্নেলিউস মুর্মু, প্রভাত টুডু, বঙ্গপাল সর্দার, এস আর দেবনাথ প্রমুখ।দিনাজপুর: দিনাজপুর লোকভবনে আদিবাসী উন্নয়ন সমিতির আয়োজনে ও অধ্যক্ষ গণেশ সরেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এস এম সামসুল আলম, অধ্যক্ষ মো. ছফর আলী, চিত্ত ঘোষ, মো. শফিকুল ইসলাম, রুবেন মুর্মু, ফাবিয়ান মণ্ডল প্রমুখ।সুনামগঞ্জ: সদর উপজেলার নারায়ণতলা মিশন এলাকায় ট্রাইবাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, কারিতাস ও স্যানক্রেডের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। পরে মিশন মিলনায়তনে পৌল সাংমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম চৌধুরী। বক্তব্য দেন ওসমান গনি, পলাশ চিছাম, স্তিফান শেখর আজিম, শফিকুর রহমান প্রমুখ।দীঘিনালা (খাগড়াছড়ি): দিবসটি উপলক্ষে পানছড়ি, নানিয়ারচরসহ তিনটি উপজেলার আদিবাসীদের সমন্বয়ে দীঘিনালায় অনুষ্ঠিত হয় সমাবেশ। সকালে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী গরাইয়া নৃত্যের ছন্দে-তালে শুরু হয় শোভাযাত্রা। উপজেলা পরিষদের চেয়ারম্যান ধম্মবীর চাকমার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সুধাসিন্ধু খীসা। বক্তব্য দেন মৃণাল কান্তি ত্রিপুরা, সুগত লঙ্কার, এন্টুনিয়া চাকমা প্রমুখ। লালপুর (নাটোর): উপজেলার বড় বাহাদুরপুর আদিবাসী পল্লিতে শোভাযাত্রা শেষে ষষ্ঠি সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন নিরেন সরদার, লক্ষ্মীরানী সরদার, সনেকা সরদার, নরেন সরদার, সুবোধ সরদার, আবদুল বারী, আমিন উদ্দিন, সাবানা বেগম, এখলাছুর রহমান প্রমুখ। বাগমারা (রাজশাহী): উপজেলার গণিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সকালে মহব্বতপুর আদিবাসী পল্লি থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সইপাড়া-ভবানীগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। হারুন অর রশিদের সভাপতিত্বে মহব্বতপুর আদিবাসী আমবাগানে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন কড়ি রায়, মামুনুর রশিদ, আমজাদ হোসেন, শফিকুল ইসলাম, নজরুল ইসলাম, নাসিমা খাতুন প্রমুখ।