নিজ যোগ্যতায় বিশ্বখ্যাতি অর্জন করেন জামাল নজরুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক জামাল নজরুল ইসলাম বিশ্বব্যাপী খ্যাতিমান হয়েছিলেন নিজের মেধা, মনন, চর্চা ও যোগ্যতায়। খ্যাতি ও প্রাচুর্যের মোহ ছেড়ে যুক্তরাজ্যের কেমব্রিজ থেকে ফিরে এলেন নিজ শহর চট্টগ্রামে। গড়ে তোলেন বিশ্বমানের গবেষণাকেন্দ্র।
গতকাল শুক্রবার চট্টগ্রামে শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ফুলকি আয়োজিত জামাল নজরুল শিশু-কিশোর বিজ্ঞান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ফুলকি মিলনায়তনে অনুষ্ঠিত এই উৎসবে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক আশরাফুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মহসিন ও ফুলকির অধ্যক্ষ শীলা মোমেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক আবুল মোমেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের সহধর্মিণী ইতিহাসবিদ সুরাইয়া ইসলাম। কথামালায় অতিথিরা বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের জীবনের নানা দিক তুলে ধরেন। এরপর শিক্ষার্থীদের বিজ্ঞানবিষয়ক কর্মশালায় প্রশিক্ষণ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আশরাফুল ইসলাম ও মোহাম্মদ মহসিন।
উৎসবে বিজ্ঞানবিষয়ক বক্তব্য দেন বিজ্ঞান বক্তা আসিফ। এ ছাড়া উৎসবে আরও ছিল বিজ্ঞানবিষয়ক চলচ্চিত্র ও বিজ্ঞান প্রদর্শনী, জলবায়ুবিষয়ক উপস্থাপনা এবং বৈজ্ঞানিক বুদ্ধির খেলা। বিজ্ঞপ্তি