নিজ হাতে সোনার বাংলা গড়বেন শেখ হাসিনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শনিবার বিকেলে ঢাকার দোহার উপজেলার মুকসুদপুরে পদ্মা কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ছবি: প্রথম আলো
শনিবার বিকেলে ঢাকার দোহার উপজেলার মুকসুদপুরে পদ্মা কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ছবি: প্রথম আলো

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা শেখ হাসিনা নিজের হাতে গড়বেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ শনিবার বিকেলে ঢাকার দোহার উপজেলার মুকসুদপুরে পদ্মা কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সর্বক্ষেত্রে নারী অধিকার বাস্তবায়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়নে নারী শিক্ষার বিশেষ ভূমিকা রয়েছে। কেননা, এ দেশের একটি বড় অংশ নারী। দেশের প্রতিটি ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নারীরা নিজেকে শিক্ষিত ও দক্ষ জনশক্তি রূপে গড়ে তুলে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছেন।

অভিভাবকদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সচেতন হতে হবে। সন্তান কোথায় যায়, কী করে, তার খোঁজ রাখুন।