নিজস্ব প্রতিবেদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয়সরণি ও তেজতুরী বাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৬০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৭টি মামলা এবং ৬৩ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত ফুটপাতে বসানো ৬০টির বেশি অবৈধ স্থাপনা অপসারণ করেন। উচ্ছেদকালে বিভিন্ন ব্যক্তিকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর অধীনে ৪টি মামলা, ৩৮ হাজার টাকা জরিমানা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর অধীনে ৩টি মামলা ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।