রাজধানীতে বস্তিতে আগুন, ৩০ ঘর পুড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যানের কাছে বস্তিতে আগুন লেগে অন্তত ৩০টি ঘর পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতের ওই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, দিবাগত রাত সোয়া একটার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়। ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নেভে।

নিয়ন্ত্রণ কক্ষের পরিদর্শক আতিকুল আলম চৌধুরী বলেন, কোনো খোলা বাতি থেকে আগুন লেগে থাকতে পারে। আগুনে ৩০ টির মতো ঘর পুড়ে গেছে। আগুনে হতাহত হওয়ার কোনো তথ্য মেলেনি।