দুদকের জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল-মার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির নন-ফান্ডেড অংশের অনুসন্ধানের অংশ হিসেবে জনতা ব্যাংকের আরও চারজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার সংস্থাটির পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলীর নেতৃত্বে একটি দল তাঁদের জিজ্ঞাসাবাদ করে। জনতা ব্যাংকের এই চার কর্মকর্তা হলেন ব্যাংকটির করপোরেট শাখার জিএম আবদুছ ছালাম আজাদ, ডিজিএম এস এম আবু হেনা মোস্তফা কামাল ও আজমুল হক এবং এজিএম মো. ফায়েজুর রহমান ভূঁইয়া। এর আগে গত রোববার ব্যাংকটির একই শাখার পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।