প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বাকলিয়ার সৈয়দ শাহ রোডে এলাকায় পুকুরে ডুবে মো. শাকিল নামের ছয় বছরের এক শিশু মারা গেছে।
গতকাল শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। শাকিলের বাবার নাম মো. সেলিম। বাকলিয়া সৈয়দ শাহ রোডে শিশুটি পরিবারের সঙ্গে থাকত।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির কর্তব্যরত কনস্টেবল পঙ্কজ বড়ুয়া জানান, খেলতে গিয়ে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।