প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্যদের শপথ পাঠ করানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস। এতে জেলা প্রশাসক চেয়ারম্যানদের ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ সদস্যদের শপথ পাঠ করান। এ সময় ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন, পৌর মেয়র ফখরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া, সহকারী কমিশনার (ভূমি) চিত্রা শিকারী প্রমুখ উপস্থিত ছিলেন।