রাজশাহীর গোদাগাড়ীতে গতকাল শুক্রবার দুপুরে একটি যাত্রীবাহী বাস উল্টে মোহাম্মদ হিরা (৩৫) নামের বাসের কন্ডাক্টরের মৃত্যু হয়েছে। একই দিন দিনাজপুরে বাসের ধাক্কায় দুই ভ্যান আরোহী মারা যান।
গোদাগাড়ী থানার ওসি এস এম আবু ফরহাদ জানান, উপজেলার উজানপাড়া এলাকায় গতকাল দুপুর ১২টার দিকে একটি বাসকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহানন্দা বাসটি রাস্তার ওপর উল্টে যায়। এতে বাসের কন্ডাক্টর মোহাম্মদ হিরাসহ অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। গুরুতর অবস্থায় হিরাকে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি রাজশাহী শহরের মোহাম্মদ মানিকের ছেলে। হিরা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের মধ্যে চলাচলকারী মহানন্দা বাসের কন্ডাক্টর ছিলেন।
এদিকে সকালে দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের ভুসিরবন্দর এলাকায় বাসের ধাক্কায় রিকশাভ্যানের দুই আরোহী চিরিরবন্দরের ফতেজংপুর ইউনিয়নের আবদুল আজিজ (৩৮) এবং খানসামার কাচিনিয়া গ্রামের মানিক চন্দ্র দাস (২৮)। কান্তজিউ মন্দিরে রাস উৎসব ও মেলা থেকে তাঁরা রিকশাভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে ভুসিরবন্দর বাজার এলাকায় একটি বাস রিকশাভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানের যাত্রী আজিজ ঘটনাস্থলে মারা যান। মারাত্মক আহহত মানিক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।