প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের দর্শনীয় স্থান সুরমাতীরের কিনব্রিজ এলাকায় গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে সিলেট বিভাগীয় বৃক্ষমেলা।
বন বিভাগের উদ্যোগে মেলা চলবে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত। গতকাল বিকেল পাঁচটায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা অঙ্গনে গিয়ে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।
বক্তব্য দেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খায়রুল বাশার ও নার্সারি মালিক সমিতির সভাপতি মখলিছুর রহমান।