নিজাম গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার চিহ্নিত সন্ত্রাসী নিজাম উদ্দিন ওরফে তারেককে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কালিতারা-সাহেবেরহাট সড়কের একটি চায়ের দোকান থেকে সুধারাম থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। নিজাম উদ্দিন সদর উপজেলার কবিরপুর গ্রামের আবদুল মালেকের ছেলে ও থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ চার-পাঁচটি মামলা রয়েছে।