নিজাম হাজারী সাংসদ থাকবেন কি না রায় ২২ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংসদ নিজাম উদ্দিন হাজারী
সাংসদ নিজাম উদ্দিন হাজারী

ফেনী-২ আসনের সাংসদ হিসেবে নিজাম হাজারীর পদে থাকার বৈধতা নিয়ে করা রিটের ওপর শুনানি শেষ হয়েছে। ২২ নভেম্বর রায়ের তারিখ ধার্য করেছেন আদালত। আজ সোমবার বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

নিজাম হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা নিয়ে করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৪ সালের ৮ জুন হাইকোর্ট রুল দিয়েছিলেন।

‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে ২০১৪ সালের ১০ মে প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, ২০০০ সালের ১৬ আগস্ট অস্ত্র আইনের এক মামলায় নিজাম হাজারীর ১০ বছরের কারাদণ্ড হয়। ২ বছর ১০ মাস কম সাজা খেটে তিনি কারাগার থেকে মুক্তি পান। ওই প্রতিবেদন যুক্ত করে নিজাম হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন ভূঁইয়া।

আরও পড়তে ক্লিক করুন
নিজাম হাজারীর সাংসদ পদের বৈধতা নিয়ে রিটের শুনানি ১৪ নভেম্বর