নিজামকে শেরপুর সদর থানায় সোপর্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরে ডাকাতি ও হত্যা মামলার আসামি নিজাম উদ্দিনকে গতকাল রোববার সদর থানায় সোপর্দ করা হয়েছে। এর আগে গত শনিবার মধ্যরাতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাবের সদস্যরা ব্রহ্মপুত্র নদের তীরে মাটি খুঁড়ে একটি পিস্তল উদ্ধার করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা বলেন, র্যাব-১২-এর উপসহকারী পরিচালক মো. হাফিজ উদ্দিন মোল্লা অস্ত্র আইনে নিজামের বিরুদ্ধে মামলা করেছেন। আজ সোমবার তাঁকে শেরপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করার কথা রয়েছে।