নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ের নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার কলেজ শাখার জ্যেষ্ঠ সহসভাপতি মো. মেজবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।এ সময় সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল হক, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি মাইনুর ইসলাম, সদস্য মো. ইব্রাহীম, প্রচার সম্পাদক জয়রায়, উপজেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক মাইনুল হাসান, সদস্য আলমগীর হোসেন, নিজামপুর কলেজ ছাত্রলীগের সহসভাপতি আলাউদ্দিন হায়দার, সাংগঠনিক সম্পাদক মঞ্জিল মোর্শেদ, প্রচার সম্পাদক আজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল হক জানান, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের সার্বিক বিশৃঙ্খলা রোধ এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে কলেজের মেয়াদোত্তীর্ণ কমিটি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের নির্দেশে বিলুপ্ত করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হবে।