নিজামী, সাকা চৌধুরীসহ পাঁচজনের তদন্ত প্রতিবেদন দাখিল হচ্ছে না আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ শীর্ষ চার নেতা এবং বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আজ সোমবার দাখিল করা হচ্ছে না। তবে অগ্রগতি প্রতিবেদন দাখিল করা হবে।মানবতাবিরোধী অপরাধ তদন্তে গঠিত সংস্থা গতকাল রোববার এ তথ্য জানায়। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের চার নেতার অন্য তিনজন হলেন সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা।তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান গতকাল প্রথম আলোকে বলেন, জামায়াতের চার নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শেষের দিকে।