নিজামী ও মুজাহিদের বাতিল আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের করা আবেদন খারিজ করে (রুল ডিসচার্জ) দিয়েছেন হাইকোর্ট।গতকাল বুধবার বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।আদালতে জামায়াত নেতাদের পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী এম এ আজিজ খান মামলা পরিচালনা করেন। গত ২৪ নভেম্বর আপিল বিভাগ এ মামলা বাতিল প্রশ্নে রুল ১৫ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন। এরপর তিন দিন রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল রায় দেন আদালত।