নিজামী, বাবরকে ঢাকায় পাঠানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র মামলার আসামি জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানো হয়েছে।
গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁদের ঢাকায় পাঠানো হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম কারাগারের কারাধ্যক্ষ রফিকুল কাদের প্রথম আলোকে বলেন, ১০ ট্রাক অস্ত্র মামলায় হাজিরা শেষ হওয়ায় আসামিদের ঢাকায় পাঠানো হয়েছে। ১০ ট্রাক অস্ত্র মামলায় হাজিরার জন্য বাবর ও নিজামীকে গত বুধবার ঢাকা থেকে চট্টগ্রাম আনা হয়েছিল। গত বৃহস্পতিবার তাঁদের আদালতে হাজির করা হয়।