নিজামী মুজাহিদের মুক্তি দাবি, জামায়াত নেতাদের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম দলের কারাবন্দী নেতাদের অবিলম্বে মুক্তি দাবি করেছেন। তিনি সরকারকে হুমকি দিয়ে বলেছেন, নিজামী-মুজাহিদসহ অন্য নেতাদের অবিলম্বে বিনা শর্তে মুক্তি দিন। না হলে বাংলাদেশের মানুষ জানে কীভাবে তাঁদের বের করে আনতে হয়।গতকাল বিকেলে পুরানা পল্টনে ঢাকা মহানগর জামায়াতের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে আজহারুল ইসলাম এসব কথা বলেন। নিজামী ও মুজাহিদকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং কারাগারে আটক সব রাজবন্দীর মুক্তির দাবিতে জামায়াতের ঢাকা মহানগর কমিটি এ সমাবেশ ডাকে।সভাপতির বক্তব্যে দলের ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খান বলেন, ‘ক্ষমতার দাপটে যা খুশি তাই করবেন, আর জনগণ আঙুল চুষবে, এটা মনে করার কোনো কারণ নেই।’দলের সাংসদ হামিদুর রহমান আযাদ বলেন, ‘প্রস্তুত থাকুন, জনগণের শাস্তি কত ভয়াবহ, অচিরেই দেখতে পাবেন।’