প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ ট্রাক অস্ত্র আটক ও চোরাচালান মামলায় জামায়াতের নেতা মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পাঁচ আসামির ৩৪২ ধারায় পরীক্ষার শুনানির দিন আজ বুধবার মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে ধার্য রয়েছে। কিন্তু ঢাকায় মানবতাবিরোধী যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে একই দিন নিজামীর হাজিরার দিন ধার্য থাকায় তাঁকে চট্টগ্রামে আনা হয়নি।
চট্টগ্রাম কারাগারের কারাধ্যক্ষ রফিকুল কাদের বলেন, ‘নিজামীকে হাজির করতে আদালত পিডব্লিউ ইস্যু করেছিলেন। কিন্তু যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে নিজামীর হাজিরার দিন ধার্য থাকায় তাঁকে চট্টগ্রামে আনা হয়নি। লুৎফুজ্জামান বাবরসহ মামলার অন্য আসামিরা কারাগারে রয়েছেন।’
২০০৪ সালের ১ এপ্রিল নগরের সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্রের চালান ধরা পড়ে। বর্তমানে আসামিদের ৩৪২ ধারায় পরীক্ষা চলছে।