প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। তাঁকে গতকাল রাতে কাশিমপুর কারাগার থেকে ঢাকায় পাঠানো হয়। কাশিমপুর কারাগারের জেলার নাশির আহমেদ বলেন, রাত ১০টা ২৫ মিনিটে মতিউর রহমান নিজামীকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়।