নিজামীকে দেখতে কারাগারে পরিবারের সদস্যরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করতে তাঁর স্ত্রী, দুই ছেলে ও তিন পুত্রবধূ কাশিমপুর কারাগারে গেছেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করতে তাঁর স্ত্রী সামছুন্নাহার, দুই ছেলে নাজিবুর রহমান ও নাঈমুর রহমান এবং তিন পুত্রবধূ সুবর্ণা, রায়য়ান ও ফালুয়া কারাগারে যান।
কাশিমপুর কারাগার পার্ট-২ এর কারা তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বণিক বলেন, দুপুর ১২টার দিকে মতিউর রহমান নিজামীর পরিবারের সদস্যরা কারাগারে আসেন। তাঁরা দেখা করার আবেদন করলে দুপুর ১২টা ১০ মিনিটে নিজামীর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়া হয়। তাঁদের সাক্ষাৎ এখনো চলছে।