নিজামীকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের সমালোচনা করেছে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের তীব্র সমালোচনা করেছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম। তিনি বলেন, প্রবীণ রাজনীতিবিদ নিজামীকে সেখানে নিয়ে জিজ্ঞাসাবাদ নিঃসন্দেহে দুরভিসন্ধিমূলক।’ গতকাল বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আজহার এই অভিযোগ করেন।