নিজামীর আপিলের শুনানি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর করা আপিলের শুনানি গতকাল মঙ্গলবার হয়নি। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে গতকাল এই শুনানির দিন ধার্য ছিল। গতকালের কার্যতালিকায় এটি ছিল ২ নম্বরে। তবে বেঞ্চের একজন বিচারপতি অনুপস্থিত থাকায় শুনানি হয়নি।
নিজামীর করা আপিলের শুনানি শুরু হয় গত ৯ সেপ্টেম্বর। এ দিন ৩ নভেম্বর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
গত বছরের ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন। পরে তিনি ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বাতিল চেয়ে ও খালাসের আরজি জানিয়ে সর্বোচ্চ আদালতে আপিল করেন।