নিজামীর পক্ষ নেওয়ায় তুরস্কের দুটি পত্রিকায় এরদোয়ানের সমালোচনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধী ও জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের বিপক্ষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সাম্প্রতিক বক্তব্যের কঠোর সমালোচনা করা হয়েছে সে দেশের বামপন্থী দুটি পত্রিকায়। তুর্কি ভাষায় প্রকাশিত দৈনিক পত্রিকা দুটি হচ্ছে ডেইলি সল এবং এবিসি গেজেটেসি।
এবিসি গেজেটেসি পত্রিকায় গতকাল বৃহস্পতিবার প্রকাশিত আদইমিয়ের গুলের ‘বাংলাদেশের বিরুদ্ধে এরদোগান’ শিরোনামের প্রতিবেদনে বাংলাদেশে একাত্তরের গণহত্যাকারী ও যুদ্ধাপরাধীদের চলমান বিচারের প্রতি সমর্থন জানানো হয়। পাশাপাশি কঠোর সমালোচনা করা হয় প্রেসিডেন্ট এরদোয়ান ও ক্ষমতাসীন একে পার্টির।