প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বৃহস্পতিবার যুক্তি উপস্থাপন শুরু করেছে আসামিপক্ষ।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম যুক্তি উপস্থাপন করেন। এ সময় আসামির কাঠগড়ায় নিজামী হাজির ছিলেন।
মিজানুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাদের সহযোগী আলবদর বাহিনী গঠন নিয়ে রাষ্ট্রপক্ষের দেওয়া নথিতে চার ধরনের তথ্য রয়েছে। তিনি রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরীর সাক্ষ্যের বিষয়ে যুক্তি উপস্থাপন করেন।
আসামিপক্ষের যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম ১০ নভেম্বর (রোববার) পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।