নিজামীর পক্ষে যুক্তি উপস্থাপনের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম সমাপ্ত করে রায় অপেক্ষমাণ রাখার আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেছে আসামিপক্ষ। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে এ আবেদন জমা দেওয়া হয়।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গত বুধবার নিজামীর বিরুদ্ধে মামলার বিচারিক কার্যক্রম সমাপ্ত করে রায় অপেক্ষমাণ রাখেন। যুক্তি উপস্থাপনের নির্ধারিত দিনে আসামিপক্ষের মামলা পরিচালনাকারী আইনজীবী উপস্থিত না থাকায় ট্রাইব্যুনাল মামলার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করে আদেশ দেন। এর পরিপ্রেক্ষিতে আসামিপক্ষ গতকাল ওই আদেশ পুনর্বিবেচনার আবেদন করে।
আবেদনে বলা হয়েছে, ন্যায়বিচারের স্বার্থে যেন আসামিপক্ষকে যুক্তি উপস্থাপন শেষ করার সুযোগ দেওয়া হয়। এ ছাড়া নিজামীর আইনজীবী মিজানুল ইসলাম অসুস্থ থাকায় ট্রাইব্যুনালে যেতে পারেননি।
বুধবার ট্রাইব্যুনাল আদেশে বলেন, এ মামলায় যুক্তি উপস্থাপনের জন্য আসামিপক্ষকে চার দিন নির্ধারণ করে দেওয়া হয়েছিল।