নিজামীর পক্ষে যুক্তি দিতে আর দুদিন সময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল রোববার বলেছেন, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তি উপস্থাপন শেষ করতে আর দুদিন সময় পাবে আসামিপক্ষ।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল এ কথা বলেন। এ সময় আসামির কাঠগড়ায় নিজামী হাজির ছিলেন।
আসামিপক্ষের সহযোগী আইনজীবী আসাদ উদ্দিন এই মামলার কার্যক্রম এক সপ্তাহ মুলতবির আরজি জানিয়ে বলেন, হরতালের জন্য জ্যেষ্ঠ আইনজীবীদের কেউ ট্রাইব্যুনালে উপস্থিত হতে পারেননি। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী এ আবেদনের বিরোধিতা করেন।
পরে ট্রাইব্যুনাল বলেন, আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য নির্ধারিত সময়ের আর দুদিন বাকি আছে। এ সময়ের মধ্যে তাদের যুক্তি উপস্থাপন শেষ করতে হবে।