নিজামীর পক্ষে সাক্ষ্য গ্রহণ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের চতুর্থ ও শেষ সাক্ষী মো. নাজিবুর রহমানের সাক্ষ্য গ্রহণের জন্য আজ সোমবার দিন পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল রোববার নাজিবুর রহমানের অসমাপ্ত জবানবন্দির জন্য দিন ধার্য ছিল। সকালে আসামিপক্ষের সহযোগী আইনজীবী আসাদুজ্জামান এই মামলার কার্যক্রম তিন দিন মুলতবির আরজি জানিয়ে বলেন, আসামিপক্ষের মামলা পরিচালনাকারী আইনজীবী মিজানুল ইসলাম ব্যক্তিগত কারণে ট্রাইব্যুনালে আসতে পারেননি। পরে ট্রাইব্যুনাল মামলার কার্যক্রম এক দিন মুলতবি করে আজ সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন।