নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ২২তম সাক্ষীকে জেরা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিউর রহমান নিজামী, ফাইল ছবি
মতিউর রহমান নিজামী, ফাইল ছবি

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার রাষ্ট্রপক্ষের ২২তম সাক্ষী শাহজাহান আলীর জেরা শেষ হয়েছে।

বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-১-এ শাহজাহান আলীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। আসামির কাঠগড়ায় এ সময় নিজামী উপস্থিত ছিলেন। জেরা শেষে এ মামলায় রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

গত বৃহস্পতিবার শাহজাহান ট্রাইব্যুনাল দেওয়া জবানবন্দিতে বলেন, একাত্তরের ৩ ডিসেম্বর নিজামীর নির্দেশে পাকিস্তানি সেনারা তাঁর চাচাকে গুলি করে হত্যা করে।