নিজামীর মৃত্যুদণ্ড বহালে উদ্বেগ পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর করা রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। গত শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে ইসলামাবাদ বলে, ‘মতিউর রহমান নিজামীর করা রিভিউ আবেদন খারিজ হওয়ায় আমরা উদ্বিগ্ন এবং মর্মাহত। ১৯৭১ সালে ঘটে যাওয়া ঘটনায় বাংলাদেশে যে বিচার-প্রক্রিয়া চলছে, সে ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতিক্রিয়া আমরা পর্যবেক্ষণ করছি।’
টম ল্যানটস মানবাধিকার কমিশনের কো-চেয়ারের উদ্বেগ: নিজামীর করা রিভিউ আবেদন খারিজে মার্কিন কংগ্রেসের টম ল্যানটস হিউম্যান রাইটস কমিশনের কো-চেয়ার জোসেফ আর পিটস জেমস এবং পি ম্যাকগভার্ন উদ্বেগ প্রকাশ করেছেন। গত শুক্রবার এক বিবৃতিতে তাঁরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার-প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মানবাধিকার ও রাজনৈতিক অধিকার-বিষয়ক আন্তর্জাতিক ঘোষণার শর্তগুলো মেনে চলার আহ্বান জানান।